ওজনিয়াকিকে হারিয়ে কেভিতোভা বর্ষসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ বছরটি আলাদাই একটা জায়গা পাবে টেনিস-তারকা পেত্রা কেভিতোভার ক্যারিয়ারে। এ বছরই উইম্বলডন জিতে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ নিয়েছেন। চেক প্রজাতন্ত্রের হয়ে জিতেছেন ফেড কাপ। ৩২ ধাপ উঠে এসে টেনিস র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে জায়গা করে নিয়েছেন। বছরটি ২১ বছর বয়সী এই তারকার জন্য আরও রঙিন হলো ডব্লুটিএর বর্ষসেরা নির্বাচিত হওয়ায়। পরশু কেভিতোভা জিতেছেন এই পুরস্কার।মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লুটিএ) বর্ষসেরা নির্বাচিত হওয়ার দৌড়ে তিনি হারিয়েছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে। বছরের সবচেয়ে বেশি উন্নতি করা খেলোয়াড়ের পুরস্কারটিও পেয়েছেন কেভিতোভা। বছরের সেরা প্রত্যাবর্তন পুরস্কার পেয়েছেন স্যাবাইন লিসিস্কি। সেরা উদীয়মান রুমানিয়ার ইরিনা-ক্যামেলিয়া বেগু। রয়টার্স।