ওজনিয়াকির বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যান্ড স্লাম দুঃস্বপ্ন পিছু ছাড়ছে না বিশ্বের ১ নম্বর মহিলা খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকির। কাল তৃতীয় রাউন্ডে ড্যানিয়েল হানতুচোভার কাছে ৬-১, ৬-৩ গেমে হেরে বিদায় নিয়েছেন এখনো কোনো গ্র্যান্ড স্লাম না জেতা ডেনিশ তারকা। তাই পরশু দ্বিতীয় বাছাই কিম ক্লাইস্টার্সের পর শীর্ষ বাছাইয়ের বিদায়ও দেখল ফ্রেঞ্চ ওপেন।খুব সহজেই পুরুষ এককের শেষ ষোলোতে উঠেছেন রজার ফেদেরার। তিনি মাত্র ৯০ মিনিটে সার্বিয়ার টিপ সারেভিচকে ৬-১, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন। একক থেকে বিদায় নিলেও দ্বৈতের তৃতীয় রাউন্ডে উঠেছেন সানিয়া মির্জা। ওয়েবসাইট।