ওজনিয়াকির বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারোলিন ওজনিয়াকি, এখনো জেতেননি কোনো গ্র্যান্ড স্লাম। তার পরও বছর দুয়েক হলো রাজত্ব করছিলেন র্যাঙ্কিংয়ে। তবে আরেকটি গ্র্যান্ড স্লাম শুরু হওয়ার আগে হাতছাড়া হওয়ার উপক্রম সেই রাজত্বও। কাল সিডনি ইন্টারন্যাশনাল টেনিসের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন ওজনিয়াকি। ফলে সহজ হয়ে গেল পেত্রা কেভিতোভার এক নম্বর হওয়াটা। সেমিফাইনালে উঠে যাওয়া কেভিতোভা চ্যাম্পিয়ন হলেই হয়।কাল ওজনিয়াকি শুধু আগ্নিয়েস্কা রাদাওয়ানস্কার কাছে ৩-৬, ৭-৫, ৬-২ গেমে হারেননি, পড়েছেন চোটেও। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া এই ডেনিশ আশা করছেন চোটটা তেমন গুরুতর নয় এবং অস্ট্রেলিয়া ওপেনের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। দ্বিতীয় বাছাই কেভিতোভা ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন ড্যানিয়েলে হানতুচোভাকে। উইম্বলডনজয়ী কেভিতোভার শেষ চারের প্রতিপক্ষ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি না। রয়টার্স।