ওজিল এ সময়ের সেরা জার্মান ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের বিশ্বকাপেই নিজের সক্ষমতার প্রমাণ বেশ ভালো মতোই দিয়েছিলেন মেসুত ওজিল। বিশ্বকাপে জার্মানিকে সেমিফাইনালে তুলে নিয়ে যাওয়ার পেছনে এই ‘তরুণ-তুর্কি’র অবদান ভুলে যাওয়ার মতো নয়। এখন রিয়াল মাদ্রিদের জার্সি গায়েও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। আর স্বীকৃতিস্বরূপ তাঁকে এ মুহূর্তের সেরা জার্মান ফুটবলারের আসনে বসিয়েছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো।গত বিশ্বকাপের পর প্রায় ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ওজিল। এরপর দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যেই জয় করে নিয়েছেন রিয়াল সমর্থকদের আস্থা। এবারের মৌসুম শুরুর আগে সম্মানসূচক ১০ নম্বর জার্সিটিও উঠতে যাচ্ছে ওজিলের গায়ে। সতীর্থ রোনালদো তাঁর ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘মেসুত দুর্দান্ত একজন খেলোয়াড়। তার সঙ্গে খেলাটা আমি খুবই উপভোগ করি। আমার মনে হয়, সে এ মুহূর্তে সেরা জার্মান ফুটবলার।’ ওয়েবসাইট।