ওজিলকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পেনাল্টি কেন মিস করেছিলেন মেসুত ওজিল? বন্ধু ওজিলকে নিয়ে টমাস মুলারের ‘গবেষণা’ থেকে একটা ব্যাখ্যা পেতে পারেন। অন্য ইউরোপীয় দেশে শীতকালীন বিরতি থাকলেও ইংলিশ লিগে নেই। মুলারের উপলব্ধি, টানা সূচির ধকলে ওজিলের জীবনটা কঠিন হয়ে গেছে। আর কে না জানে, ক্লান্ত শরীরে খেলায় মনোযোগ ধরে রাখা কঠিন। কিন্তু ওজিল পেনাল্টি মিস করায় তো মুলারের বায়ার্নেরই লাভ হয়েছে। ক্ষতি হয়েছে আর্সেনালের। তা হয়েছে। কিন্তু মুলারের দুশ্চিন্তার কারণ বিশ্বকাপ। বিশ্বকাপে এমন হলে ক্ষতি তো হবে জার্মানির। ওয়েবসাইট।