ওজিলের জ্বলে ওঠার অপেক্ষায় লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসুত ওজিল আলো হয়ে জ্বলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে। সেই থেকে তিনি জার্মানির আশা-ভরসার প্রতীক। বিশ্বকাপের পরপরই রিয়ালে যোগ দিয়ে আলো ছড়ালেন স্পেনেও। দুই বছর বাদে পরিণত ওজিলের কাঁধে ভর করেই ইউরোপ সেরা হওয়ার স্বপ্নে বিভোর জার্মানি। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ম্যাচ-সেরার পুরস্কার হাতে নেওয়া ওজিল গ্রুপের শেষ ম্যাচে উত্স হয়ে থাকলেন জার্মানির সম্মান-রক্ষার গোলটির। কোচ জোয়াকিম লো মনে করেন, নক-আউট পর্বেও এই ওজিল নিজের ক্ষুরধার পারফরম্যান্স দিয়ে মন জয় করবেন ফুটবল অনুরাগীদের।পর্তুগালের বিপক্ষে ম্যাচ-সেরা হয়েছিলেন ঠিকই, কিন্তু ওজিল নিজেই সন্তুষ্ট ছিলেন না তাঁর পারফরম্যান্সে। বলেছিলেন, ওই ম্যাচটিতে যা খেলেছিলেন, তার চেয়েও ভালো খেলার সামর্থ্য তাঁর রয়েছে। ইউরোর গ্রুপ ম্যাচগুলোতে তাঁর পারফরম্যান্স হালকা সমালোচনারও শিকার হয়েছে জার্মান গণমাধ্যমে। ডেনমার্কের বিপক্ষে শেষ ম্যাচটির প্রথমার্ধে একেবারেই নিজের মধ্যে ছিলেন না ওজিল।কোচ জোয়াকিম লোর মতে, ‘ডেনমার্কের বিপক্ষে প্রথমার্ধে ওজিল ডেনিশ ডিফেন্ডারদের কড়া নজরদারির মধ্যে ছিলেন। সে কারণেই হয়তো স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করতে পারেননি। কিন্তু আমি নিশ্চিত নক-আউট পর্বে আসল ওজিলকে দেখতে পাবে সবাই।’ইউরো চ্যাম্পিয়নশিপে ওজিলের পারফরম্যান্সে সন্তুষ্টিই ঝরেছে কোচ লোর কণ্ঠে। বলেছেন, এখন পর্যন্ত ওজিলের পারফরম্যান্সে অখুশি হওয়ার মতো কিছু হয়নি। তিনি আরও বলেন, ‘ডেনমার্কের বিপক্ষে সে নিজেকে খুব ধীরলয়ে ফিরে পেয়েছে। তবে আমি মনে করি ইউরোয় ওজিলের সেরা পারফরম্যান্স এখনো বাকি আছে।’জোয়াকিম লো ২০১০ সালের বিশ্বকাপের স্মৃতি হাতরে বলেন, ‘বিশ্বকাপেও আস্তে আস্তে নিজের জাত চিনিয়েছিল। ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিতে দূরপাল্লার শটে করা ওর অসাধারণ ওই গোলটিই আমাদের মান বাঁচিয়েছিল। গ্রুপ পর্বের চেয়ে নক-আউট পর্বে সে যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে তাঁর খেলা মোহিত করল বিশ্বকে। আমি নিশ্চিত এবারের ইউরোয়ও একই ব্যাপার ঘটবে।’ ওয়েবসাইট।