ওজিলের মহানুভবতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু বড় খেলোয়াড় নন, তাঁর মনটাও বড়। নইলে কি আর বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় হিসেবে পাওয়া বিপুল অর্থ এভাবে দান করার ঘোষণা দেন! বড় মনের সেই মানুষটি জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে পাওয়া অর্থ পুরস্কার খরচ করবেন ২৩ জন দুস্থ ব্রাজিলীয় শিশুর চিকিত্সায়।
পরিকল্পনাটা নিয়েছিলেন বিশ্বকাপ শুরুর আগেই। তখন ভেবেছিলেন ১১ জন শিশুর চিকিত্সা খরচ দেবেন। কিন্তু বিশ্বকাপ জয়ের আনন্দে ১১ জন থেকে বাড়িয়ে এখন ২৩ জনকে সাহায্য করতে চাইছেন ওজিল। ২৩ কেন? জার্মানির বিশ্বকাপ দলে খেলোয়াড় যেহেতু ২৩ জন, এই সংখ্যাটিকেই তাই বেছে নিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার। তাঁর কথা, ‘গত এক মাস ব্রাজিলে যে চমত্কার আতিথেয়তা পেয়েছি, ব্যক্তিগতভাবে সেটাকেই ধন্যবাদ জানানোর একটা উদ্যোগ নিলাম।’ গোলডটকম।