প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ২৪ বছর বয়সেই দারুণ একটা সম্মান পেয়ে গেলেন মেসুত ওজিল। বার্লিনের মাদাম তুসোর জাদুঘরে ঠাঁই পেয়েছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ওজিলের হাস্যোজ্জ্বল মোমের মূর্তি। তা-ও আবার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়ুর্গেন ক্লিনসমান ও অলিভার কানদের মতো মহারথীদের পাশে। তবে একটা জায়গায় পূর্বসূরিদের ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার। ওজিলের চেয়ে কম বয়সে আর কেউ এই সম্মান পাননি! ওয়েবসাইট।