ওঝার পক্ষে অমরনাথ
১৫ জনের দলে তিনজন স্পেশালিস্ট স্পিনার নিল ভারত, কিন্তু জায়গা হলো না প্রজ্ঞান ওঝার। ব্যাপারটা আরও অনেকের মতো অবাক করেছে মহিন্দর অমরনাথকেও। ভারতের একমাত্র বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের ধারণা, বৈচিত্র্যের জন্যই দলে একজন বাঁহাতি স্পিনার প্রয়োজন ছিল।১৯৮৩ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ-সেরা হয়েছিলেন অমরনাথ। ভারতের চূড়ান্ত দল নিয়ে সন্তুষ্টই সাবেক অলরাউন্ডার। খটকা শুধু কোনো বাঁহাতি স্পিনার না থাকাটাই, ‘এমনিতে দল ভালো হয়েছে, চৌকস দল। শুধু একজন বাঁহাতি স্পিনার থাকলে ভালো হতো। আমার সব সময়ই মনে হয় বাঁহাতি স্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ভারতের মতো জায়গায়। বিদেশি দলগুলো অফ স্পিন যতটা ভালো খেলে, বাঁহাতি স্পিন ততটা নয়। হরভজন, অশ্বিনের সঙ্গে ইউসুফ-রায়না—দলে অনেক অফ স্পিনার। ওঝা কিছুদিন ধরেই দলে নিয়মিত ছিল, ভালোও করছিল। ওকে নেওয়া হলে দলেরই লাভ হতো।’ ওয়েবসাইট।