ওঝারূপী ইনিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলছিল একদল কিশোর-কিশোরী। দুর্দান্ত পায়ের কাজ দেখিয়ে কয়েকজনকে কাটিয়ে এগিয়ে এল একজন। বক্সের কাছে এসে দারুণ এক শট, বল যাচ্ছিল জালে। কিন্তু এ কী! কিম্ভূতকিমাকার এক সবুজাভ ভূত এসে আটকে দিল বল। আতঙ্ক ছড়িয়ে পড়ল মাঠে, দিনদুপুরে এমন বিপদ! তখন হাজির ত্রাতা। ভ্যানে চড়ে এলেন আধুনিক এক ওঝা। ভীষণদর্শন এক যন্ত্র দিয়ে কাবু করলেন সেই ভূতকে। ওঝাকে ঘিরে আনন্দে মেতে উঠল সব খেলোয়াড়। নায়ক বনে যাওয়া সেই ওঝা আর কেউ নন, স্পেন ও বার্সেলোনার মাঝমাঠের মধ্যমণি আন্দ্রেস ইনিয়েস্তা। আশির দশকে সাড়া ফেলা দেওয়া চলচ্চিত্র গোস্টবাস্টার্স-এর রিমেক হচ্ছে। সেটিরই প্রোমোতে দেখা মিলল ‘গোস্টবাস্টার’ ইনিয়েস্তার। মার্কা।