ওদিকে নাদাল এদিকে জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভাক জোকোভিচের জয়রথ চলছেই। কাল দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোত্রোকে হারিয়ে টানা ১৭তম জয় পেয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। দুই সেটের এক হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৬-৩, ৭-৬ (৭/৪) গেমে জিতেছেন এই সার্বিয়ান, উঠেছেন ক্যারিয়ারের ৫৫তম একক ফাইনালে। ফাইনালে জোকোভিচ খেলবেন টমাস বার্ডিচের বিপক্ষে। সেমিতে ফেদেরার হেরেছেন বার্ডিচের কাছে। এএফপি।চিলিতে রানার্সআপ, ব্রাজিলে চ্যাম্পিয়ন। এবার মেক্সিকোতেও সেমিফাইনালে উঠে গেলেন রাফায়েল নাদাল। চোটের কারণে সাত মাসের নির্বাসন কাটিয়ে গত মাসেই কোর্টে ফেরা সাবেক এক নম্বর পরশু কোয়ার্টার ফাইনালে জিতেছেন লিওনার্দো মেয়ারের বিপক্ষে।