ওদের চোখে স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশ থেকে আসা এসব তরুণের চোখে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন। অনেকে প্রথমবারের মতো দেখল বঙ্গবন্ধু স্টেডিয়াম। জাতীয় অনূর্ধ্ব-১৯ দল গড়তে দুই দিনের উন্মুক্ত ট্রায়াল নিচ্ছে বাফুফে। কাল প্রথম দিনেই স্টেডিয়ামে আসে ৫৬৮ জন ফুটবলার। বয়স বেশি হওয়ায় বাদ এক শর বেশি ‘পরীক্ষার্থী’। প্রাথমিকভাবে নির্বাচিত প্রায় ১৫০। নির্বাচিতদের আগামীকাল আবার ট্রায়াল দিতে হবে। তবে চূড়ান্তভাবে কতজন নেওয়া হবে, সেটি এখনো ঠিক হয়নি। ইরাক, বাংলাদেশ, কুয়েত, পাকিস্তানকে নিয়ে ৮-১২ অক্টোবর ইরাকে হবে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। সেটিরই খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ রেনে কোস্টার প্রথম আলো