প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পাওয়া ত্রয়োদশ ভারতীয় শিখর ধাওয়ান ডাবল সেঞ্চুরি পেলেন না মাত্র ১৩ রানের জন্য। মাত্র ১৪ রানের জন্য মিস করেছেন আরেকটি রেকর্ডও। ১৯৮৭ সালে নিজের প্রথম টেস্ট ইনিংসেই অপরাজিত ২০১ রান করেছিলেন শ্রীলঙ্কার ওপেনার ব্রেন্ডন কুরুপ্পু। টেস্ট অভিষেকে কোনো ওপেনারের সর্বোচ্চ রান হিসেবে টিকে আছে এটিই। ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি পাওয়া প্রথম ভারতীয় ধাওয়ান আছেন দুইয়ে। এর আগে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ওপেনার ছিলেন কেসি ইব্রাহিম। ১৯৪৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৫ রান করেছিলেন এই ডানহাতি।