প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র না বেলজিয়াম? আপনার বাজি কার পক্ষে? যুক্তরাষ্ট্র জিতলে হয়তো বিখ্যাত বেলজিয়ান বিয়ারও জুটতে পারে। আগামী ১ জুলাই নকআউট পর্বে বেলজিয়াম মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্রের। এই ম্যাচ ঘিরে ভীষণ উত্তেজিত খোদ বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো। উত্তেজনার বশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চ্যালেঞ্জ জানিয়ে বসেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। কাল ওবামাকে চ্যালেঞ্জ জানিয়ে টুইট করেছেন, ‘হেই বারাক ওবামা, আমাদের বিখ্যাত বেলজিয়ান বিয়ার বেল রেড ডেভিলসের বাজি রইল। যদি আপনার দল কোয়ার্টার ফাইনালে ওঠে, তবে এগুলো পাবেন।’ ওবামার দিক থেকে টুইটের কোনো জবাব এখনো আসেনি। বেলজিয়ামের বিয়ারে এমনিতেই উচ্চমাত্রায় অ্যালকোহল থাকে। ওবামার জন্য কেমন বিয়ার বরাদ্দ রেখেছেন এলিও ডি রুপো? রয়টার্স।