ওবামার ফুটবলপ্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ম্যারিল্যান্ড থেকে মিনেসোটা যাচ্ছিলেন বারাক ওবামা। তবে তাঁর ভাবনায় এ সময় বিশ্ব রাজনীতির জটিল কোনো চিন্তা ছিল না। ছিল একটাই চিন্তা—যুক্তরাষ্ট্র-জার্মানির ম্যাচ। এয়ারফোর্স ওয়ানে বসে বেশ আয়েশি ভঙ্গিতেই চিপস আর এটা-সেটা চিবোতে চিবোতে দেখলেন ম্যাচটি। অন্যান্য ফ্লাইটে সরাসরি টেলিিভশন দেখার ব্যবস্থা না থাকলেও ওবামার প্রাইভেট জেটের আড়াই ঘণ্টার ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় সেটা করা হয়।
ম্যাচে যুক্তরাষ্ট্র হেরে গেলেও তাতে নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের সাধারণ ফুটবলপ্রেমীদের মতো ব্যথিত হননি ওবামাও। কারণ, হারলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। খেলার ফলাফলটা অবশ্য বিমানে বসে দেখার সুযোগ হয়িন ওবামার। ততক্ষণে তাঁর প্রাইভেট জেট অবতরণ করেছে মিনিয়েপোলিসে। সেখানে দেওয়া এক বক্তৃতায়ও তিনি প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র ফুটবল দলের। ইয়াহু স্পোর্টস।