ওবামার ফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করেছেন তাঁর দেশের ফুটবলারদের। কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রাচীর’ টিম হাওয়ার্ডের সঙ্গেও। ফুটবলারদের হার না-মানা পারফরম্যান্সে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। অভিনন্দন জানাতে গিয়ে হাওয়ার্ডের সঙ্গে খানিক রসিকতাও করেন ওবামা। বলেন, দেশে ফেরার পর হাওয়ার্ডের ওপর লাখো জনতা হুমড়ি খেয়ে পড়তে পারে। তাই চেহারা বদল করার পরামর্শ তাঁর, ‘টিম, জানি না দেশে ফিরে আসার পর মানুষের চাপে তুমি বেঁচে থাকবে কিনা। এক কাজ কোরো, দাড়ি কামিয়ে এলে তোমাকে হয়তো চেনা যাবে না।’ ইয়াহু স্পোর্টস।