ওবি মিকেলের ভ্রমণবিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝরাতে বিমানবন্দরে গিয়ে ফিরে এসেছেন! সাধারণ কোনো যাত্রী নন। ফিরে এসেছেন জন ওবি মিকেল! চেলসির নাইজেরিয়ান স্ট্রাইকার পরশু ম্যাচের পর রাত ১২টায় যান হজরত শাহজালাল বিমানবন্দরে। গিয়ে দেখেন, তাঁর টিকিটে আছে কলম্বো-দুবাই-হিথ্রো রুট, যার মানে তাঁকে উঠতে হবে কলম্বো থেকে। অথচ তিনি ঢাকায়!নাইজেরিয়া দলের লিয়াজোঁ কর্মকর্তা জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় সেই ঘটনাটা কাল বলছিলেন হোটেলের লবিতে বসে, ‘ওর এজেন্ট ভুল করে কলম্বো থেকে আরোহণ দেখিয়েছি। এটা নিয়ে মিকেল কী যে রাগ করেছে! রাত ২টার দিকে ওকে হোটেলে নিয়ে আসি। এরপর ফোনটোন করে রুট ঠিক করে ভোরের দিকে আবার বিমানবন্দরে নিয়ে তুলে দিয়েছি।’দুই ভাগে ভাগ হয়ে নাইজেরিয়া দল ঢাকা ছেড়েছে কাল রাতে। যাওয়ার আগে বলে গেছে, বাংলাদেশ তাদের ভালো লেগেছে। এখানকার আতিথেয়তায় তারা মুগ্ধ। সবচেয়ে বেশি ভালো লেগেছে, গুলশানে তাদের হোটেলের আশপাশে প্রচুর ভক্তের ভিড়। অভিভূত তারা।জয় বলছিলেন, ‘অনেক শিশু এসেছে হোটেলে। ছবি তুলেছে। নাইজেরিয়ান খেলোয়াড়েরা সহাস্যেই সবার আবদার মিটিয়েছেন। তবে মাঠে রেফারিং নিয়ে হইচই করেছে অনেকে।’