ওয়ানডেতে অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যই অধিনায়কত্ব ছেড়েছেন সাকিব আল হাসান। কিন্তু আইসিসি র‌্যাংকিংয়ে ওয়ানডেতে সেরা অলরাউন্ডার হিসেবে এখনো শীর্ষস্থানটা ধরে রেখেছেন তিনি। আর বোলিং র‌্যাংকিংয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির পর অর্থাৎ দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের অন্যতম সফল এই অফ স্পিনার। আইসিসি আজ মঙ্গলবার দুবাই থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।৮৫টি ওয়ানডে ম্যাচ খেলে সাকিব করেছেন ২২৮৮ রান। উইকেট পেয়েছেন ৯৫টি। আইসিসি র‌্যাংকিংয়ে ৩৯০ পয়েন্ট নিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থানে সাকিব, সাকিবের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে শহীদ আফ্রিদী আর ৩৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেন ওয়াটসন এবং চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরি। খবর ইউএনবির।