ওয়ানডেতেও হারে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের শুরুটাও হার দিয়েই হলো বাংলাদেশের মেয়েদের। কাল বেনোনিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে সালমারা। টসে হেরে ব্যাটিংয়ে আসা বাংলাদেশের প্রথম উইকেট পড়ে ৩৫ রানে। এর পর নিয়মিত বিরতিতে উইকেটের পতন। এক প্রান্ত আগলে রেখে ফারজানা ৬৩ রান করলেও বাংলাদেশ শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে করে ১৪৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৩৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। ৭৭ রান করেন লিজেল লি। খাদিজাতুল কুবরা ৪৩ রানে পেয়েছেন ৩ উইকেট। ওয়েবসাইট।