ওয়ার্নার ভাগ্যবান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই ক্ষ

ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

মা চেয়ে নিয়েছিলেন। তবে শাস্তি এড়াতে পারেননি । বার্মিংহামের পানশালায় ইংলিশ ক্রিকেটার জো রুটকে ঘুষি মারায় বাঁহাতি এই ওপেনারকে অ্যাশেজের প্রথম টেস্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জরিমানা করা হয়েছে সাড়ে ১১ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় সাড়ে আট লাখ টাকা। শাস্তি মেনে নিয়ে আবারও প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ডেভিড ওয়ার্নার।

রুটকে মারা ঘুষির তীব্রতা যা-ই হোক, সেটা অনেক বেশি তীব্র হয়ে ফিরে এসেছে ওয়ার্নারের দিকে। নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়নস ট্রফির বাকি অংশ এবং অ্যাশেজের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড মনে করেন, শাস্তিটা কমই হয়ে গেছে। এমন কাণ্ডের পরও যে অ্যাশেজের জন্য বিবেচনা করা হয়েছে, এতে নিজেকে ‘ভাগ্যবান’ মনে করতে পারেন ওয়ার্নার।

‘আমি প্রচণ্ড হতাশ। আমি মনে করি, ওয়ার্নার খুবই ভাগ্যবান। শাস্তিটা এর চেয়ে বেশিও হতে পারত। ভাগ্য ভালো যে তাঁকে অ্যাশেজের জন্য বিবেচনা করা হয়েছে।’ মেলবোর্নে আজ শুক্রবার সাংবাদিকদের বলেছেন সাদারল্যান্ড।

গত রোববার ভোরে বার্মিংহামের একটি পানশালায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। গণমাধ্যমের খবর, পানশালায় ওয়ার্নারের সঙ্গে ছিলেন সতীর্থ ক্লিন্ট ম্যাকাই, গ্লেন ম্যাক্সওয়েল, ফিল হিউজ, মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড। রুটের সঙ্গী ছিলেন স্টুয়ার্ট ব্রড। নকল দাড়ি লাগিয়ে পানশালায় গিয়েছিলেন রুট। ওয়ার্নারের দাবি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলাকে ব্যঙ্গ করে রুট এটা করেছেন।এ কারণেই রুটের নকল দাড়ি টেনে তোলার চেষ্টা করেন তিনি। এখান থেকে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে রুটের থুতনিতে ঘুষি মারেন ওয়ার্নার। রুটের দাবি, আমলাকে কটাক্ষ করতে নয়, তিনি মজা করেছেন নিজের সঙ্গেই। এখনো দাড়ি-গোঁফ ওঠেনি বলে তাঁকে নিয়ে টিপ্পনি কাটে সতীর্থরা। এ জন্যই মজা করে নকল দাড়ি লাগান তিনি।

সাদারল্যান্ড জানান, প্রেক্ষাপট যা-ই হোক, কারও গায়ে হাত তোলার মতো ঘটনা ক্ষমা পাওয়ার অযোগ্য। তিনি বলেন, ‘ডেভিড ওয়ার্নার ঘৃণ্য একটা কাজ করেছেন। কোথাও কোনো ধরনের সহিংসতা মেনে নেওয়া যায় না। অস্ট্রেলিয়ার যেসব ক্রিকেটার তাঁর সঙ্গে ছিলেন, তাঁরাও এর দায় এড়াতে পারেন না।’ সূত্র: রয়টার্স।