ওয়ার্নার-শঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুটিয়ে প্রেম করছেন ডেভিড ওয়ার্নার। প্রেম তিনি করতেই পারেন, কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কর্তারা ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন কেন? কারণ অবশ্যই আছে। মাইকেল ক্লার্কের ঘটনা তো তাঁদের মন থেকে মুছে যায়নি এখনো। লারা বিঙ্গলের সঙ্গে প্রেমের সময় মাঠের বাইরের জীবনে একটু বেশিই বেসামাল হয়ে পড়েছিলেন ক্লার্ক। পরে অবশ্য ছাড়াছাড়ি হয়ে যায় দুজনের। ওয়ার্নারও নিউ সাউথ ওয়েলসের একটা ম্যাচ সতীর্থদের সঙ্গে না দেখে দেখেছেন প্রেমিকা ক্যান্ডিস ফ্যালজনের সঙ্গে। এমনটা নাকি আগেও করেছেন। এখনো আশঙ্কা করার মতো কিছু হয়নি বটে, কিন্তু ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘে ভয় পাবেই! ওয়েবসাইট।