ওয়েবসাইটে নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 www.nasir-hossain.com—ওয়েবসাইটে গেলেই কম্পিউটারের পর্দায় ভেসে উঠবে ‘হ্যালো মাই ওয়েলউইশার্স’ লেখাটা, পাশে রোদচশমা পরা নাসির হোসেনের ছবি। পরশু নিজেই নিজের এই ওয়েবসাইটের উদ্বোধন করলেন জাতীয় দলের ক্রিকেটার। ঘটা করে ওয়েবসাইট খোলার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আরও কাছাকাছি যাওয়া। তাঁরা যেন হাত বাড়ালেই খুঁজে পান নাসির হোসেনকে। যে কেউ নাসির হোসেন বৃত্তান্ত জানতে চাইলে ঢুঁ মারতে পারেন এই ওয়েবসাইটে। কারও যদি জানার আগ্রহ আরেকটু বেশি থাকে, তাহলে ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্নও করতে পারেন তাঁকে। উত্তর দেবেন নাসির হোসেন।