ওয়েস্ট ইন্ডিজে পাইবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মিশনে নামছেন সাবেক বাংলাদেশ কোচ রিচার্ড পাইবাস। এবার গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। তবে কোচ হিসেবে নয়, পাইবাসের পদটা ক্রিকেট পরিচালক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর চুক্তিটা তিন বছরের।

দায়িত্ব পাওয়ার পর পাইবাসের প্রতিক্রিয়া, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমি বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ দল, ফার্স্ট ক্লাস দল, হাইপারফরম্যান্স প্রোগ্রাম এবং শিক্ষাগত অবকাঠামো নিয়ে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ব্যবস্থার জন্য কাজ করতে চাই।’ এএফপি।