ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড সফর শেষ করে এসে খুব বেশি সময় পাচ্ছে না অনূর্ধ্ব-১৯ দল। আগামী মাসের শুরুতেই শুরু হচ্ছে তাদের ওয়েস্ট ইন্ডিজ সফর।
২ অক্টোবর গায়ানা পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাতটি এক দিনের ম্যাচ খেলবেন বাংলাদেশের তরুণেরা। ম্যাচগুলো হবে ৭, ৯, ১১, ১৪, ১৬, ১৯ ও ২১ অক্টোবর। তার আগে ৫ অক্টোবর হবে একমাত্র প্র্যাকটিস ম্যাচটি। ম্যাচের ভেন্যু বোর্ডা, এভারেস্ট, প্রভিডেন্স ও অ্যালবিয়ন। ৭, ১১ ও ১৬ অক্টোবর প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠেয় তিনটি ম্যাচই দিবারাত্রির।
ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে অনূর্ধ্ব-১৯ দল। কাল মিরপুরে সিসিডিএম একাদশের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে। ম্যাচে ৪ উইকেটে জিতেছে অনূর্ধ্ব-১৯। জয়ী দলের সাদমান ইসলাম করেন সর্বোচ্চ ৬০।