ওরা কারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সবচেয়ে বড় ‘শত্রু’ রিয়াল মাদ্রিদও হয়তো তাঁকে পেলে বর্তে যাবে। ‘ব্ল্যাঙ্ক চেক’ নিয়ে দাঁড়িয়ে ইউরোপের অনেক নামীদামি ক্লাব। অথচ যেখানে লিওনেল মেসি খেলেন, সেই বার্সেলোনারই কেউ কেউ নাকি তাঁকে দলে চান না! বিস্ময়কর এই তথ্যটা দিয়েছেন খোদ বার্সার সভাপতি সান্দ্রো রোসেল। সম্প্রতি ক্লাবের অভ্যন্তরীণ এক জরিপে নাকি দেখা গেছে, শতকরা ২ ভাগ মেসিকে বার্সেলোনা দলে চান না! এঁরা কারা? জানতে চান রোসেল নিজেও, ‘আমি এই দুই ভাগকে চিনে নিতে চাই।’ এএফপি।