ওরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠা চাট্টিখানি কথা নয়। তবে মানদণ্ড তো সবার জন্য সমান নয়। উইম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় তাই নোভাক জোকোভিচের জন্য ব্যর্থতাই। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ছিলেন তিনি, আগের বারের চ্যাম্পিয়ন। তবে জানলে অবাক হবেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এর আগে মাত্র দুবার! জোকোভিচের আগে সর্বশেষ ছিলেন স্টেফান এডবার্গ। সুইডিশ তারকা তাঁর দুই উইম্বলডনের শেষটি জিতেছিলেন ১৯৯০ সালে। পরের বছর সেমিতে হেরেছিলেন মাইকেল স্টিখের কাছে। যুক্তরাষ্ট্রের চাক ম্যাকিনলি একটাই জিতেছেন উইম্বলডন—১৯৬৩ সালে। পরের বছর শেষ চারে হেরেছিলেন রয় এমারসনের কাছে।