ওরা ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩ হাজার ধারণক্ষমতার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র হাজার পাঁচেক টিকিট সাধারণ দর্শকদের জন্য। সেটাও অনলাইনে আসার কয়েক ঘণ্টার মধ্যে শেষ। বুঝতেই পারছেন, টেন্ডুলকারের শেষ টেস্টের বাকি দর্শকেরা সব আমন্ত্রিত অতিথি কিংবা মুম্বাইয়ের কেউকেটা গোত্রের লোকজন। এরই মধ্যে নেহাত কপালগুণে ম্যাচের টিকিট পেয়ে গিয়ে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন ওরা ১১ জন। দুবাইভিত্তিক জস রেডিও টেন্ডুলকারকে নিয়ে কুইজ আয়োজন করেছিল শ্রোতাদের মধ্যে। তাতে বিজয়ী হয়েই কপাল খুলে গেছে ১১ জনের। রেডিওর খরচেই মুম্বাই যাবেন, খেলা দেখবেন, পাঁচতারা হোটেলে খাবেন, থাকবেন। কপাল বটে! ওয়েবসাইট।