প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকি পন্টিং, ম্যাথু ওয়েড ও এড কাওয়ান। মাত্রই শেষ হওয়া ফ্রাঙ্ক ওরেল ট্রফিতে অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের দলের শুধু এই তিনজনই বল করেননি। তিন ম্যাচের সিরিজটিতে অস্ট্রেলিয়ার হয়ে হাত ঘোরানো বাকি ১১ জনের সবাই উইকেট পেয়েছেন। তিন টেস্টের সিরিজে এর আগে আরও দুবার এক দলের ১১ জন বোলার উইকেট নিয়েছেন। দুটো সিরিজই ছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে, ১৯৯৪-৯৫ মৌসুমে অস্ট্রেলীয়রা ও ১৯৯৮-৯৯ মৌসুমে পাকিস্তানিরা। ১৯৩৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে বল করা ১৩ জনই উইকেট পেয়েছিলেন। তিন ম্যাচের সিরিজে এটিই রেকর্ড।