ওরা ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সৈয়দ রাসেলকে উইকেটকিপার মোহাম্মদ মিঠুনের ক্যাচ বানিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ২০০তম উইকেটটি পেলেন আবদুর রাজ্জাক। জাতীয় দলের এই বাঁহাতি স্পিনারকে নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০০ উইকেট পাওয়া বাংলাদেশি বোলারের সংখ্যা এখন ১১। প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বাংলাদেশি বোলার এনামুল হক জুনিয়র। এ পর্যন্ত ৩১২টি উইকেট পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই স্পিনার। ২৭৩ উইকেট নিয়ে দুইয়ে জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফ। তিনে আছেন মোহাম্মদ রফিক, টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট পাওয়া একমাত্র বাংলাদেশি নিয়েছেন ২৩৭ উইকেট। এ ছাড়া ২০০-এর বেশি উইকেট পেয়েছেন ইলিয়াস সানি (২২৮), তারেক আজিজ (২১৯), নাবিল সামাদ (২১৯), সাব্বির খান (২১৩), আরাফাত সানি (২০৯), মোশাররফ হোসেন (২০৬) ও তালহা জুবায়ের (২০৪)।