ওরা ৩০ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মাঠে একসঙ্গে কতজন খেলেন? দুই দল মিলিয়ে সর্বোচ্চ ২২ জনই তো! ফুটসাল হলে সেটা ১০ জনেও নেমে আসে। কিন্তু লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সৌজন্যে একসঙ্গে ৩২ জনকে মাঠে নামতে দেখা গেল। তা-ও আবার এক দলে খেলেছেন দুজন, অন্যদিকে গুনে গুনে ৩০ জন! সেই অসম লড়াইয়ে বিজয়ী হয়েছে আবার দুজনের দল। এলএ গ্যালাক্সির দুই ‘বুড়ো’ স্টিভেন জেরার্ড ও রবি কিন জোড় বেঁধে নেমেছিলেন ৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিপক্ষে। এলএ গ্যালাক্সির ‘হাস্যকর ফুটবল চ্যালেঞ্জ’ই এমন প্রতিদ্বন্দ্বিতা দেখার সুযোগ করে দিল। এমন মজার ম্যাচটিও কিন্তু বেশ গুরুত্ব নিয়ে খেললেন দুই গ্যালাক্সি তারকা। খুদে ফুটবলারদের একবিন্দু ছাড় না দিয়ে ৩-২ গোলে জিতেছেন তাঁরা। দ্য গার্ডিয়ান।