ওরিয়ন-প্রথম আলো অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম আলো-ওরিয়ন অনলাইন কুইজ প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থ পর্বের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়ে গেল আজ বৃহস্পতিবার। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্র্যান্ড ম্যানেজার অরূপ কুমার ঘোষ ও প্রথম আলো জবসের চিফ অপারেটিং অফিসার শৈবাল কানুনগো। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলো অনলাইন বিভাগের প্রধান সেলিম খান। অনলাইন কুইজ প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থপর্বের প্রতিটি পুরস্কার ছিল একটি করে নকিয়া মোবাইল সেট ও মেগা পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম বলেন,বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা নিয়ে বিশ্বব্যাপি মানুষের দারুণ আগ্রহ। বাংলাদেশের মানুষও এর বাইরে নয়। অনলাইনে কুইজ প্রতিযোগিতা আয়োজন করে প্রথম আলো মানুষের বিশ্বকাপ আগ্রহে নতুন মাত্রা এনেছে। ওরিয়ন গ্রুপ এই আয়োজনের সঙ্গী হয়ে গর্বিত।প্রথম আলো অনলাইন বিভাগের প্রধান সেলিম খান কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আগামীবছর উপমাহাদেশে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের সময়ও প্রথম আলো একইধরনের অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজনে আগ্রহী বলে তিনি জানান।