ওল্ড ডিওএইচএস চতুর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ প্রস্তুত না থাকায় ধানমন্ডি ক্রিকেট মাঠে আগের দিন ম্যাচটা হয়নি। কাল ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে সিসিএসকে ৩ উইকেটে হারিয়ে প্রিমিয়ার লিগে চতুর্থ হলো ওল্ড ডিওএইচএস। লো স্কোরিং ম্যাচে ওল্ড ডিওএইচএসের রাশেদ হানিফের দুর্দান্ত বোলিংয়ে ২৬.৩ ওভারে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায় সিসিএস। ৭.৩ ওভার বল করে মাত্র ৯ রানে ৬ উইকেট রাশেদের। তবে এই অল্প রানের জবাব দিতেই ৭ উইকেট হারিয়েছে ওল্ড ডিওএইচএস। সিসিএসের বিশ্বনাথ হালদার ২৬ রানে ৬ উইকেট নিয়েছেন।