ওল্ড ডিওএইচএসে আল-শাহরিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড থেকে ফিরে এসেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আল-শাহরিয়ার। শুধু ফিরেই আসেননি, ওল্ড ডিওএইচএসের হয়ে খেলতে পারেন চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও। গতকাল দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি।আল-শাহরিয়ার সর্বশেষ ঢাকা লিগে খেলেছেন ২০০৮ সালে সোনারগাঁও ক্রিকেটার্সের হয়ে। এরপর চলে যান নিউজিল্যান্ডে। সেখানে একটি ক্রিকেট কোচিং স্কুলে কোচের চাকরির পাশাপাশি খেলেছেন স্থানীয় লিগেও।