ওয়াংখেড়ে স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচটিতেও খেলেছিল ভারত ও শ্রীলঙ্কা। ১৯৮৭ সালের ১৭ জানুয়ারি হয়েছিল ম্যাচটি। এ পর্যন্ত ১৭টি ওয়ানডে হয়েছে এখানে, যার ১৪টিতে ছিল স্বাগতিক ভারত (৮ জয়) ও ৪টিতে শ্রীলঙ্কা (২ জয়)। এবারের দুটিসহ মোট পাঁচটি বিশ্বকাপ ম্যাচ আয়োজিত হয়েছে টেন্ডুলকারের হোম গ্রাউন্ডে। এখানে সর্বোচ্চ ইনিংসটি নিউজিল্যান্ডের (৩৫৮/৬), কানাডার বিপক্ষে এই বিশ্বকাপেই। সর্বনিম্ন ১১৫ রান ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৯৯৮ সালে। সবচেয়ে বেশি রান (৪৩৭) টেন্ডুলকারের ও বেশি উইকেট (১৫) ভেঙ্কটেশ প্রসাদের। মোট ৯টি সেঞ্চুরির তিনটিই লঙ্কানদের, সর্বোচ্চ অপরাজিত ১৫১ রান জয়াসুরিয়ার। সেরা বোলিং মুরালি কার্তিকের, ২৭ রানে ৬ উইকেট। ওভারপ্রতি ৪.৬৫ রান উঠলেও স্পিনাররা দিয়েছেন ৪.৫২ ও পেসাররা ৪.৭২ রান। ১০টি দিবারাত্রির ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৬ বার। এখানে সর্বোচ্চ ২২৬ রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা, ভারতের বিপক্ষেই ১৯৯৭ সালে।