প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে নতুন ওয়াই-ফাই সুবিধা চালু করেছে পিএসভি আইন্দহোফেন। আধুনিক এই যুগে ইন্টারনেট-সুবিধা না থাকলে কি চলে? ভক্তদের তো এই উদ্যোগকে স্বাগতই জানানোর কথা! কিন্তু ডাচ ক্লাবটির সমর্থকেরা উল্টো এই উদ্যোগের বিরোধিতা করছে। ‘ওয়াই-ফাই’য়ের কোনো দরকার নেই আমাদের’—লেখা ব্যানার নিয়ে গ্যালারিতেও হাজির সমর্থকেরা। কিন্তু হঠাৎ ওয়াই-ফাইয়ের ওপর এত ক্ষোভ কেন? পিএসভি সমর্থকদের দাবি, কর্তৃপক্ষ স্টেডিয়াম-গ্যালারির দিকে যতটা নজর দেয়, দলের মান বাড়ানোর দিকে তার সিকিভাগও দেয় না। সমর্থকেরা চায় অর্থটা নতুন খেলোয়াড় কিনতেই ব্যয় করা হোক। এই না হলে ক্লাব-অন্তঃপ্রাণ সমর্থক! মেট্রোডটকম।