ওয়াকওভার থেকে রক্ষা রিফাতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার পঞ্চম রাউন্ডে কাল বড় ম্যাচে মুখোমুখি হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার। এই ম্যাচে ওয়াকওভারই পেতে যাচ্ছিলেন জিয়া। প্রচণ্ড যানজটে পড়ে ঠিক সময়ে পৌঁছানোই দুষ্কর হয়ে পড়েছিল রিফাতের। অল্পের জন্য রক্ষা পান রিফাত। তবে সাদা ঘুঁটি নিয়ে মাত্র ১২ চালের মাথায় রিফাত ড্রয়ের প্রস্তাব করলে জিয়াও তা মেনে নেন। পঞ্চম রাউন্ডে ড্র করলেও সাড়ে চার পয়েন্ট নিয়ে এখনো সবার ওপরে জিয়া। কাল ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তিনি।