প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকার ইউনুসকে ছুঁতে এখনো বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে শহীদ আফ্রিদিকে। ওয়ানডেতে ১৩ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড ওয়াকারের, আফ্রিদির আটবার। তবে পরশু আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে আরেকটা জায়গায় ওয়াকারকে ছুঁয়ে ফেললেন আফ্রিদি। ওয়াকারের মতো আফ্রিদিরও এখন ৫ উইকেট আছে রেকর্ড সাতটি দেশের বিপক্ষে। দুই পাকিস্তানির সঙ্গে রেকর্ডটির অংশীদার শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনও। ওয়ানডেতে ৫০০ উইকেট নেওয়া প্রথম বোলার ওয়াসিম আকরাম ৫ উইকেট পেয়েছেন ছয়বার, প্রতিটিই ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে! পাঁচ দেশের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে রিচার্ড হ্যাডলি, ল্যান্স ক্লুজনার, লাসিথ মালিঙ্গা, গ্লেন ম্যাকগ্রা, শন পোলক ও সাকলায়েন মুশতাকের।