ওয়াকার ইউনুসের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট। সেই সমস্যাটা আরও বাড়িয়ে দিলেন কোচ ওয়াকার ইউনুস। আজ করাচিতে এক সংবাদ সম্মেলনে ওয়াকার জানিয়ে দিয়েছেন, চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ে সফরেই শেষবারের মতো পাকিস্তানের হয়ে দায়িত্ব পালন করবেন তিনি।বোর্ড বা কারও সঙ্গে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ নয়। ওয়াকারের দাবি, একান্ত ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যগত সমস্যাও। তবে পাকিস্তান ক্রিকেটের বাস্তবতা বিবেচনায় আনলে, ওয়াকারের হঠাত্ পদত্যাগের ‘রহস্য’ নিয়ে প্রশ্ন থেকেই যায়!‘গত সপ্তাহে আমি বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। বোর্ড আমার পদত্যাগ অনুমোদন করেছে। জিম্বাবুয়েই সফরেই শেষবারের মতো দায়িত্ব পালন করব আমি’—সংবাদ সম্মেলনে বলেছেন ওয়াকার। কিন্তু কেন হঠাত্ পদত্যাগ? ওয়াকারের জবাব, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। কারও সঙ্গে আমার বিবাদ নেই।’ওয়াকার পাকিস্তান দলের দায়িত্ব পান ২০১০ সালের মার্চে। কিন্তু সময়টা ভালো কাটেনি। লর্ডস টেস্টে তিন ক্রিকেটারের স্পট ফিক্সিং কেলেঙ্কারি, দলের হোটেল থেকে উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারের পদত্যাগ, দল নির্বাচন নিয়ে শহীদ আফ্রিদির সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব, একপর্যায়ে আফ্রিদির অবসর, পাকিস্তান দলের বাজে পারফরম্যান্স—অল্প সময়ে অনেক ঘটনারই সাক্ষী হয়ে আছেন ওয়াকার। ওয়েবসাইট।