ওয়াকারকে দেশে ফেরার অনুরোধ
স্ত্রী অসুস্থ। অসুস্থ স্ত্রীকে দেখতে আয়ারল্যান্ড সফর শেষে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার কথা ওয়াকার ইউনুসের। তবে স্ত্রীর অবস্থা গুরুতর না হলে অস্ট্রেলিয়ায় না গিয়ে ওয়াকারকে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।‘ওয়েস্ট ইন্ডিজ সফরের ওপর ম্যানেজার ইন্তেখাব আলমের দেওয়া প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই আমরা। ওয়াকার এলে আলোচনাটা আরও ফলপ্রসূ হবে’—লাহোরে বলেছেন পিসিবির প্রধান নির্বাহী সুবহান আহমেদ।সুবহান জানান, আলোচনার সময় আফ্রিদিকে ডাকা হবে না। প্রতিবেদন নিয়ে প্রথমে দলের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করবে পিসিবি।ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দল নির্বাচন নিয়ে অধিনায়ক আফ্রিদির দ্বন্দ্ব হয় কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে। দেশে ফিরেও কোচ ও দলের ম্যানেজমেন্টের সমালোচনা করেন তিনি। এরই ধারাবাহিকতায় অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলে আয়ারল্যান্ড সফরে যাননি আফ্রিদি। সেই দ্বন্দ্বের চূড়ান্ত পরিণতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আফ্রিদি। ওয়েবসাইট।