ওয়াকারে আপত্তি হানিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে ১-৩ ব্যবধানে হার। টি-টোয়েন্টি সিরিজে ০-২। নিউজিল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলের এই বাজে পারফরম্যান্সের পেছনে কোচ ওয়াকার ইউনিসেরও দায় দেখছেন কিংবদন্তি পাকিস্তানি ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ। ‘ওয়াকারের অহমের কারণে দলের পরিবেশটাই নষ্ট হয়ে গেছে’—দাবি তাঁর। আর সে কারণেই বলেছেন, ‘গত কয়েক মাসে দলের এমন বাজে পারফরম্যান্সের পর ওয়াকারের কোচ হিসেবে থাকার যোগ্যতা আছে বলে মনে করি না আমি।’ আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের কাছ থেকে ভালো কিছু চাইলে কোচ ওয়াকারের জায়গায় মহসিন খানকে নিয়ে আসারও সুপারিশ তাঁর। ডেইলি টাইমস, পাকিস্তান।