ওয়াকারের চোখ বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের বাকি আর মাত্র সাড়ে তিন মাস। কিন্তু এখনো ছন্নছাড়া পাকিস্তান দল। ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানো বিতর্কের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বেশ এক চোট নাটক হয়ে গেল দল নির্বাচন নিয়ে। তবে সব পেছনে ফেলে সামনে তাকাতে চাইছেন ওয়াকার ইউনুস। বিশ্বকাপের আগে পাকিস্তান কোচ দলকে দেখতে চান জয়ের ধারায়।গতকাল শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ ছাড়াও বিশ্বকাপের আগে পাকিস্তানের আছে নিউজিল্যান্ড সফর। এই দুই সিরিজেই বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা নিতে চান ওয়াকার, ‘সাম্প্রতিক সময়ে আমরা বলতে গেলে জয়ের মুখ দেখিইনি। ঝামেলাপূর্ণ ইংল্যান্ড সফর শেষে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসছে। সুতরাং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজ ও নিউজিল্যান্ড সফরে যদি আমরা জয়ের ধারায় ফিরতে পারি, বিশ্বকাপের জন্য তা হবে আদর্শ প্রস্তুতি।’ ওয়েবসাইট।