ওয়াকারের বিদায়ে ফিরছেন আফ্রিদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্তসাপেক্ষ অবসরের শর্তটা পূরণ হয়নি। তবু মাস খানেকের মধ্যে আবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে শহীদ আফ্রিদিকে! গত ৩০ মে অবসর নিয়ে বলেছিলেন, ‘এই বোর্ড বিদায় নিলেই আবার ফিরব।’ ইজাজ বাটরা বহাল তবিয়তেই আছেন, কিন্তু আফ্রিদিকে ফেরাচ্ছে কোচ ওয়াকার ইউনুসের বিদায়!জিম্বাবুয়ের বিপক্ষে গতকালের টি-টোয়েন্টি ম্যাচটাই ছিল পাকিস্তানের কোচ হিসেবে আপাতত ওয়াকারের শেষ ম্যাচ। গত মাসে পদত্যাগ করেছেন শারীরিক অসুস্থতার কারণে। কোচ ওয়াকারের সঙ্গে বিবাদের সূত্রেই অধিনায়কত্ব হারিয়েছিলেন আফ্রিদি। সেই ক্ষোভে অবসর। অবসর নেওয়ার সময় পিসিবি ও নির্বাচকদের তুলাধোনা করে ছেড়েছিলেন আফ্রিদি। কিন্তু এখন বলছেন ওয়াকারের সঙ্গে মতানৈক্যই ছিল মূল সমস্যা, ‘আমি আবার দেশের হয়ে খেলতে চাই। আমার মূল বিরোধ ও সমস্যা ছিল ওয়াকার ইউনুসের সঙ্গে। তার সঙ্গে আমার মতানৈক্য ছিল অনেক, কারণ অধিনায়কের অনেক ব্যাপারে এবং দল নির্বাচনে সে হস্তক্ষপ করত। ওয়াকার এখন চলে যাচ্ছে, আশা করি, দলের ভেতরে অবস্থার উন্নতি হবে।’ওয়াকারের বিদায়েই পিসিবির বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ যেন মিলিয়ে গেছে হাওয়ায়। ‘বিদ্রোহী’ আফ্রিদির কণ্ঠে এখন অন্য সুর, ‘আমি ফিরতে চাই, শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। আমি আত্মবিশ্বাসী, সময়টা আসবে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আমার ওপর অনেক চাপ। মাস খানেকের মধ্যেই আমি গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দেব। ঘরোয়া ক্রিকেট ও বিদেশি লিগগুলোর দিকেই আপাতত আমার মনোযোগ, যাতে খেলায় মরচে না ধরে।’মোহাম্মদ আমিরের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার স্বীকারোক্তি নিয়েও কথা বলেছেন সাবেক অধিনায়ক, ‘আমির সঠিক ও সাহসী কাজটিই করেছে। আমার তো মনে হয়, ওর আরও আগেই স্বীকার করা উচিত ছিল। তবু ভালো, দেরিতে হলেও ভুলটা বুঝতে পেরেছে। আশা করি, সালমান বাট ও মোহাম্মদ আসিফও সত্যটা স্বীকার করবে। কারণ অস্বীকার করেও তো কোনো লাভ হচ্ছে না।’ ওয়েবসাইট।