ওয়াগদের চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ ফুটবলাররা কত দিন বউ-বান্ধবীর সঙ্গ ছাড়া থাকতে পারেন তার একটা পরীক্ষা চলছিল। পরীক্ষায় বেশি দিন টিকতে পারেননি তাঁরা। এক ম্যাচ শেষ হতে না-হতেই কোচ ফ্যাবিও ক্যাপেলোর কাছে ফুটবলাররা দাবি জানিয়েছেন, ওয়াগদের (স্ত্রী ও বান্ধবী) সঙ্গে তাঁদের দেখা করার অনুমতি দিতে হবে।কোচ ওয়াগদের বিশ্বকাপে নিষিদ্ধ করেছেন বহু আগেই। ইংলিশ খেলোয়াড়েরা তা মেনেও নিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র ম্যাচে ড্রয়ের পর এই অসহ্য মানসিক চাপ যেন সহ্য হচ্ছে না তাঁদের। সেই ক্ষতে প্রলেপ হতে পারতেন যে সঙ্গিনীরা, তাঁরা তো ত্রিসীমাতেই ঘেঁষতে পারছেন না ‘পাহারাদার’-এর কারণে।ফুটবলারদের এ দাবিতে টলে যাওয়ার পাত্র নন ক্যাপেলো। আর তাই তাঁর সেই একই জবাব, আগে দ্বিতীয় রাউন্ডে যেতে হবে, এর পরই মিলবে বউ-বান্ধবীর সঙ্গ। ওয়েবসাইট।