ওয়াটসন ঝড়ে জয়ে শুরু অস্ট্রেলিয়ার
লক্ষ্যটা সহজ ছিল না মোটেই, ২৯৫ রান। কিন্তু এ রানও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রবল ঝড়ের সামনে আর কোনো বাধা কি বাধা হয়ে দাঁড়াতে পারে! আর পারে না বলেই ওয়াটসন ঝড়ে বিধ্বস্ত হয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউসরা। এই উদ্বোধনী ব্যাটসম্যানের অপরাজিত সেঞ্চুরিতে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাঁচ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।‘অপরাজিত সেঞ্চুরি’ শব্দ দিয়ে দিয়ে অবশ্য ওয়াটসনের বিধ্বংসী রূপটা বোঝানো যাবে না। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল চার রান। ওয়াটসনকে ঠেকানোর সর্বশেষ পরিকল্পনাটা সেরে নিলেন ইংল্যান্ডের অধিনায়ক আর বোলার শেহজাদ। কিন্তু কিসের কী, প্রথম বলেই ছক্কা! শুরু থেকে শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রেখে ১৬১ রানে অপরাজিত থাকেন ওয়াটসন। এ পথে রয়েছে চারটি ছয় ও ১২টি চারের মার!ওয়াটসনের হার না মানা ইনিংস বাদে অস্ট্রেলিয়ার উল্লেখযোগ্য স্কোর বলতে ব্রাড হাডিনের ৩৯ ও অধিনায়ক মাইকেল ক্লার্কের ৩৬ রান। ২৫ রানে অপরাজিত থাকেন ক্যামেরুন হোয়াইট। এর আগে প্রথমে ব্যাট করে দুই বল বাকি থাকতে ২৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন কেভিন পিটারসেন। এ ছাড়া অধিনায়ক স্ট্রাউস ৬৩ ও ডেভিস ৪২ রান করেন। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড: ২৯৪/১০ (৫০ ওভার)পিটারসেন ৭৮, স্ট্রাউস ৬৩, ডেভিস ৪২অস্ট্রেলিয়া: ২৯৭/৪ (৪৯.১ ওভার)ওয়াটসন ১৬১*, হাডিন ৩৯, ক্লার্ক ৩৬