ওয়াটসন-ঝড়ে রাজস্থান চারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনে ওয়ারিয়র্সের পুরো ইনিংসে ৫ চার, ২ ছয়। শেন ওয়াটসন একাই মারলেন এর দ্বিগুণ—১০ চার, ৪ ছয়। ম্যাচের ফলটাও সহজেই অনুমেয়। পুনেকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। আর ডেকান চার্জার্সকে ২৫ রানে হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব উঠে এসেছে পাঁচে। এমন পারফরম্যান্সের পরও খানিকটা আফসোস থাকতে পারে ওয়াটসনের। পুনে আর কিছু রান করলে হয়তো প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটাও হয়ে যেত! ১২৬ রান তাড়ায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার করেছেন ৫১ বলে অপরাজিত ৯০! রাজস্থান জিতে গেছে ২২ বল আগেই। পুনেকে ১২৫ রানে বেঁধে ফেলায় বড় ভূমিকা ছিল ওয়াটসনের স্বদেশি শন টেইটের। ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। পুনের হয়ে বলার মতো রান ছিল কেবল এই মৌসুমে প্রথম খেলতে নামা অনুস্টুপ মজুমদারের (২০ বলে ৩০)। হায়দরাবাদে মানদিপ সিংয়ের ৪৮ বলে ৭৫ ও ডেভিড মিলারের ১৮ বলে অপরাজিত ২৮ রানে পাঞ্জাব করেছিল ১৭০। ডেভিড হাসি (২/২), প্রাভিন কুমাররা (২/১৫) ডেকানকে আটকে দিয়েছেন ১৪৫ রানে। ওয়েবসাইট।