ওয়াটসন ১৮৫*, অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী
খেলাটা খুব তাড়াতাড়িই শেষ করে দিলেন শেন ওয়াটসন। হ্যাঁ ওয়াটসনই! ৯৬ বলে ১৮৫ রান। ১৫টি চার, ১৫টি ছয়। স্ট্রাইক রেট ১৯২ দশমিক ৭০। গোটা বাংলাদেশ দলের বিপক্ষে যেন একাই খেললেন ব্লন্ড চুলের এই অসি যুবক।বাংলাদেশের ২২৯ রানের স্কোরটাকে ওয়াটসনের জন্যই খুব পলকা মনে হলো। কিসের লড়াই, কিসের প্রতিদ্বন্দ্বিতা! ২৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেল ক্রিকেটের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস আর মাহমুদউল্লাহর কল্যাণে বিপর্যস্ত পরিস্থিতিতেও ২২৯ রানের ‘লড়াকু’ স্কোর দাঁড় করিয়েছিল বাংলাদেশ। প্রত্যাশা ছিল, লড়াইয়ের। প্রত্যাশা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতার। মিরপুর মাঠের চরিত্রও তেমন স্বপ্নই দেখাচ্ছিল। কিন্তু যে দিনটিকে ওয়াটসনরা নিজের করে নেন, সেদিন আসলে কাউকেই দোষ দেওয়া যায় না। বাংলাদেশের বোলাররা আজকের দিনটিকে একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবেই নিতে পারেন। সোহরাওয়ার্দী সবচেয়ে আগে ভুলে যেতে চাইবেন আজকের দিনটিকে। ৩ ওভারে ৪৬ রান। এর মধ্যে এক ওভারে পরপর চারটি ছয়। এই দিনটি কীভাবে মনে রাখবেন সোহরাওয়ার্দী! শফিউল ২ ওভারে ২৭, রুবেল ৬ ওভারে ৫৭, রাজ্জাক ৭ ওভারে ৫৭। সবার ওপরেই চড়াও ছিলেন ওয়াটসন। তবে সাকিব বল হাতে এর মধ্যেও নিজেকে প্রমাণ করেছেন। ৭ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। সাকিবের পারফরম্যান্স বলছে, আর একটু ভালো হয়তো করতে পারতেন অন্য বোলাররা।‘ওয়াটসন ঝড়ে’র মধ্যে রিকি পন্টিং ৩৭ রানে অপরাজিত ছিলেন। হাডিন ব্যক্তিগত ৮ রানে আউট হয়েছিলেন সাকিবের বলে। এ ছাড়া, অস্ট্রেলিয়ার রান তাড়া করার মিশনটা ছিল পুরোটাই ‘ওয়াটসনময়’। সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ২২৯/৭ (৫০ ওভার)শাহরিয়ার নাফীস ৫৬, মুশফিকুর রহিম ৮১*মাহমুদউল্লাহ ৩৮জনসন ৩/৫৪, স্মিথ ২/৩৪অস্ট্রেলিয়া ২৩২/১ (২৬ ওভার)শেন ওয়াটসন ১৮৫*, পন্টিং ৩৭*শফিউল: ২-০-২৭-০রাজ্জাক: ৭-০-৫৮-০সাকিব: ৭-১-৩৫-১সোহরাওয়ার্দী: ৩-০-৪৬-০রুবেল: ৬-০-৫৭-০মাহমুদউল্লাহ: ১-০-৯-০(অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী)