ওয়াটসনকে ওয়ানডে ছাড়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অবশ্য আছেন ১৩ সদস্যের দলে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনের ক্যারিয়ারে বারবারই আঁচড় দিয়েছে চোট। এখন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তাঁকে ওয়ানডে থেকে অবসর নিয়ে টেস্টে মনোযোগী হতে পরামর্শ দিচ্ছেন। সাবেক পেসার জেফ টমসন মনে করেন, নির্বাচকেরাও হয়তো ওয়াটসনের চোট-সমস্যা নিয়ে এখন বিরক্তই, ‘হতে পারে তার চোট নিয়ে নির্বাচকেরা কিছুটা বিরক্তই, আমি জানি না। সে প্রায়ই চোটের শিকার হচ্ছে এবং এ নিয়ে কর্তৃপক্ষের বিচলিত হওয়াটা বোধগম্যই।’আরেক সাবেক পেসার লেন পাস্কো সরাসরিই ওয়ানডে ছেড়ে দিতে বলছেন ওয়াটসনকে, ‘আমার কাছে সে বিশ্বের সেরা তিন ব্যাটসম্যানের একজন। বোলিংয়ে তাকে আরও কম ব্যবহার করা উচিত। এমনকি অলরাউন্ডার হিসেবেও তাকে বিবেচনা করার দরকার নেই। আমার মনে হয় না ৫০ ওভারের খেলা শেনের জন্য ভালো কিছু হবে।’ ওয়েবসাইট।