ওয়াটসনদের আসল চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিবি সিরিজের তৃতীয় ফাইনালটি খেলে সকালেই চড়ে বসতে হয়েছিল বিমানে। শরীরের ঘাম শুকানোর সুযোগই এক অর্থে ছিল না। বিমানযাত্রাটাও আবার ভেঙে ভেঙে। অবশেষে শেন ওয়াটসনের নেতৃত্বে ছয় সপ্তাহের সফরে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে ক্লান্তির কথা নয়, প্রথম ম্যাচের ভেন্যু সেন্ট ভিনসেন্টে পা দিয়ে ওয়াটসন প্রথম যে কথাটি বললেন সেটা হলো, আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই তাঁদের বড় চ্যালেঞ্জ।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী শুক্রবারই। ওয়াটসনই অ্যাডিলেডের তৃতীয় ফাইনালে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন সিবি সিরিজ। মাইকেল ক্লার্কের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজেও ওয়ানডে সিরিজে ওয়াটসনই অস্ট্রেলিয়ার অধিনায়ক। অধিনায়ক হিসেবে এটাই তাঁর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তাই ওয়াটসনের জন্য অন্য রকম চ্যালেঞ্জ। সমর্থকদের আশার গানই শুনিয়েছেন এই অলরাউন্ডার, ‘আশা করছি, সমর্থকদের খুব ভালো ক্রিকেটই উপহার দিতে পারব এখানে। অস্ট্রেলিয়ায় আমরা কেবলই বড় একটা সিরিজ খেলে এসেছি। আশা করছি, ওই ফর্মটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেনে আনতে পারব।’ ওয়েবসাইট।