ওয়াটসনের সেরা গেইল
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন। কিন্তু শেন ওয়াটসন নিজেকে বিশ্বসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ভাবতে রাজি নন। তাঁর চোখে ক্রিস গেইলই টি-টোয়েন্টিতে বিশ্বসেরা।দুজনের দ্বৈরথটা জমতে পারত দক্ষিণ আফ্রিকায় চলমান চ্যাম্পিয়নস লিগে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওপেনার গেইল নেই এই লিগে। কারণ, গেইলের কোনো টি-টোয়েন্টি দলই টুর্নামেন্টে খেলার টিকিট পায়নি। অন্যদিকে শিরোপা-স্বপ্নে শেন ওয়াটসনই হবেন সিডনি সিক্সার্সের মূল স্তম্ভ।নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাস আছে ওয়াটসনের। কিন্তু সেরা প্রশ্নে ওয়াটসন ১ নম্বরে দেখছেন গেইলকেই, ‘আমি জানি, যেখানেই খেলি ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই খেলি এবং বোলিংও করি সাধ্যমতো। কাজেই আমি যা করি, তাতে ম্যাচে আমার একটা প্রভাব থাকবেই, তা ভালো হোক কিংবা খারাপ। তাই শেষ পর্যন্ত এটা চমৎকার, যদি লোকে তা বলে। কিন্তু আমি বলব, কোনো সন্দেহই নেই, ক্রিস গেইল আপনার দেখা অন্যতম বিস্ময়কর খেলোয়াড়।’ ওয়েবসাইট।