ওয়াটার-বয়!
অসুস্থতার কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। সুযোগ পাননি সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও। মন-মেজাজ এমনিতেই খারাপ যুবরাজ সিংয়ের। তার ওপর গ্যালারি থেকে যদি ভেসে আসে ‘ওয়াটার-বয়, ওয়াটার-বয়’ চিৎকার, চুপ করে থাকাটা কঠিন। হাতের মধ্যমা উঁচিয়েই দর্শকদের ওই চিৎকারের জবাব দিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান।ঘটনাটা চলমান তৃতীয় টেস্টের প্রথম দিনের। ভারতীয় দলের দ্বাদশ ব্যক্তি যুবরাজ সতীর্থদের পানীয় পান করিয়ে ফিরছিলেন ড্রেসিংরুমের দিকে। এমন সময়ই গ্যালারি থেকে ভেসে আসে ‘ওয়াটার-বয়, ওয়াটার-বয়’ চিৎকার। কয়েকজন কর্মকর্তা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও যুবরাজ মধ্যমা উঁচিয়ে জবাব দেন ওই চিৎকারের। এরপর বিকেলে অনুশীলন থেকে ফেরার সময়ও একই ঘটনা। যুবরাজ অবশ্য এবার আর কোনো ‘উত্তর’ দেননি, বরং ধৈর্য ধরে আবদার মিটিয়েছেন অটোগ্রাফশিকারিদের।ঘটনা গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। যুবরাজকে যারা ‘ওয়াটার-বয়’ বলেছে, পুলিশের কাছে তাদের নামে অভিযোগ দায়ের করেছেন ভারতীয় দলের ম্যানেজার রঞ্জিব বিশওয়াল। পুলিশও পদক্ষেপ নিয়েছে সঙ্গে সঙ্গেই। সেদিনই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন দর্শককে আটক করা হয়েছে। ঘণ্টাখানেক পর মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। ওয়েবসাইট।